Skip to content

What is a Primary Auxiliary Verb?

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

What is a Primary Auxiliary Verb?

যে  verb বিভিন্ন Tense গঠনে, না-বোধক বাক্য তৈরীতে ও প্রশ্নবোধক বাক্য তৈরীতে  মূল verb-কে  সাহায্য করে, তাকেই Primary auxiliary verb বলে। বারটি Tense-এর মধ্যে Present  Indefinite ও Past Indefinite Tense ছাড়া সকল Tense গঠন করতে Primary auxiliary verb-এর প্রয়োজন হয়। Primary auxiliary verb-এর সাহায্য ছাড়া কোন Tense-এর কোন বাক্যকেই প্রশ্নবোধক বাক্য ও না-বোধক বাক্যে পরিণত করা যায় না।

Primary auxiliary verb-বৈশিষ্ট্য:

  1. Primary auxiliary verb-এর নিজস্ব কোন অর্থ  নাই। এরা Tense গঠনে মূল verb-কে সাহায্য  করে।
  2. প্রশ্নবোধক বাক্য তৈরীতে সাহায্য করে।
  3. না-বোধক বাক্য তৈরীতে সাহায্য করে।
  4. Passive voice-এর বাক্য গঠনে সাহায্য করে
  5. মূল verb-কে সাহায্য করা ছাড়াও এই verb গুলি প্রয়োজনে  নিজেেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে।

কোন auxiliary verb গুলি Primary auxiliary verb?

Primary auxiliary verb সর্বমোট তিনটি: তারা হলো:

  1. Do     
  2. Be   
  3. Have

– Do  verb কিভাবে মূল verb-এর সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয় ?

Do verb-এর চারটি রুপ আছে। এর মধ্যে প্রথম দুটি রুপ অর্থাৎ Present Past রুপ সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয়। Do verb-এর চারটি রুপ নিম্নরুপ:

Present Past Past Participle Present Participle
Do / does did done doing

1. প্রশ্নবোধক বাক্য তৈরী করতে:

(a)  Do / does-এর সাহায্য গ্রহণ করে Present Indefinite Tense-এর  প্রশ্নবোধক বাক্য তৈরী হয়। 

Example:

  • Do you like it?
  • Does he go there?
  • Do I do it?

(b) did-এর সাহায্য গ্রহণ করে Past Indefinite Tense   প্রশ্নবোধক বাক্য তৈরী হয় । 

Example:

  • Did he go to the party?
  • Didn’t he go to school?

2. না-বোধক বাক্য তৈরী করতে:

(a) Do not / does not-এর সাহায্য গ্রহণ করে Present Indefinite Tense-এর   না-বোধক বাক্য তৈরী করে। 

Example:

  • I do not like ice cream.
  • He does not like it.
  • I do not do it.

(b)  did not-এর সাহায্য গ্রহণ করে  Past Indefinite Tense-কে   না-বোধক বাক্য পরিনত হয় ।

Example:

  • He did not pass the examination.
  • He did not do it.

3. মূল verb হিসাবে:

এই Do verb আবার প্রয়োজনে নিজেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে ও অন্যান্য মূল verb-এর ন্যায় বারটি Tense গঠন করতে পারে। 

Example:

Present Indefinite:

I do—–We do.

You do—–You do.

He does-—-They do.

Present Continuous:

I am doing—–We are doing.

You are doing—–You are doing.

He is doing-—-They are doing.

Present Perfect:

I have done—–We have done.

You have done—–You have done.

He has done—–They have done.

Present Perfect Continuous:

I have been doing—–We have been doing.

You have been doing—–You have been doing.

He has been doing-—-They have been doing.

এভাবে Past ও Future Tense-এরও  চারটি করে  বিভিন্ন Tense গঠন করা যাবে।

– Be  verb কিভাবে মূল verb-এর সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয় ?

Be verb-এর চারটি রুপ আছে। Be verb–এর চারটি রুপ নিম্নরুপ:

Present Past Past Participle Present Participle
Be / am / is / are Was / were been being

1. Be verb-এর সাহায্য ছাড়া কোন Continuous Tense-ই গঠিত হয় না।

যে tense-এর নামের সাথে continuous শব্দ থাকবে, সেই tense-টি গঠনের জন্য অবশ্যই উপযুক্ত কোন ’be’ verb লাগবেই।

(a)  Be-এর সাহায্য গ্রহণ করে Future continuous Tense-এর বাক্য তৈরী হয়। 

Example:

  • I shall be going—-We shall be doing.
  • You will be going—-You will be doing.
  • He will be going—-They will be doing.

(b) Am / is / are-এর সাহায্য গ্রহণ করে Present Continuous Tense-এর বাক্য তৈরী হয়। 

Example:

  • I am doing—–We are doing.
  • You are doing—-You are doing.
  • He is doing—-They are doing.

(c)  Was / were-এর সাহায্য গ্রহণ করে Past Continuous Tense-এর বাক্য তৈরী হয়। 

Example:

  • was doing—-We were doing.
  • You were doing—–You were doing.
  • He was doing——They were doing.

এছাড়াও সকল perfect continuous tense যেমন, present perfect continuous, past perfect continuous এবং Future perfect continuous tense গঠন করতে Be verb- টি দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত  হয়। অর্থাৎ প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে  be ব্যবহৃত হয়।

Example:

  • I have been doing —- We have been doing. (present perfect continuous tense). [প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে  be ব্যবহৃত হয়েছে]।
  • I had been doing —- We had been doing. (past perfect continuous tense). [প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে  be ব্যবহৃত হয়েছে]।
  • I will have been doing —— We will have been doing. (future perfect continuous tense). [প্রথম সাহায্যকারী verb হিসাবে have এবং দ্বিতীয় সাহায্যকারী verb হিসাবে  be ব্যবহৃত হয়েছে]।

2. সকল Tense-এর Active voice-এর বাক্যকে Passive voice গঠনে মূল সাহায্য করে। 

Example:

  • It is done by me.
  • It was done by me.
  • It will be done by me.

3.  এই Be verb আবার প্রয়োজনে নিজেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে ও অন্যান্য মূল verb-এর ন্যায় বারটি Tense গঠন করতে পারে। 

Example:

Present Indefinite:

  • I am —-We are.
  • You are——You are.
  • He is—–They are.

Present Continuous: Be verb-কে মূল verb হিসাবে ব্যবহার করে এই Tense-এর ব্যবহার কম।

  • I am being—–We are being
  • You are being—–You are being.
  • He is being-—–They are being.

Present Perfect:

  • I  have been —–We shall have been.
  • You have been ——You have been.
  • He has been —–They have been.

Present Perfect continuous: Be verb-কে মূল verb হিসাবে ব্যবহার করে এই Tense-কে ব্যবহার করা হয় না।

এভাবে Past ও Future Tense-এরও  চারটি করে  বিভিন্ন Tense গঠন করা যাবে।

– Have  verb কিভাবে মূল verb-এর সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয় ?

Have verb-এর চারটি রুপ আছে। Have verb–এর চারটি রুপ নিম্নরুপ:

Present Past Past Participle Present Participle
Have / has had had having

 Have verb-এর সাহায্য ছাড়া কোন Perfect Tense-ই গঠিত হয় না।

যে tense-এর নামের সাথে perfect শব্দ থাকবে, সেই tense-টি গঠনের জন্য অবশ্যই উপযুক্ত কোন ’have’ verb লাগবেই।

(a)  Have/ has-এর সাহায্য গ্রহণ করে Present perfect Tenseএর বাক্য তৈরী হয়। 

Example:

  • I have done the work—–We have done the work.
  • You have done the work—–You have done the work.
  • He has done the work—–They have done the work.

(b) Had-এর সাহায্য গ্রহণ করে Past perfect Tenseএর বাক্য তৈরী হয়। 

Example:

  • I had done the work—-We had done the work.
  • You had done the work—-You had done done the work.
  • He had done the work—–They had done the work.

(c) Shall have / will have-এর সাহায্য গ্রহণ করে Future perfect Tenseএর বাক্য তৈরী হয়। 

Example:

  • I shall have done the work—–We shall have done the work.
  • You will have done the work—–You will have done the work.
  • He will have done the work—-They will have done the work.

3.  এই have verb আবার প্রয়োজনে নিজেই মূল verb হিসাবে ব্যবহৃত হতে পারে ও অন্যান্য মূল verb-এর ন্যায় বারটি Tense গঠন করতে পারে।

Example:

Present Indefinite: 

  • I have the work—-We have the work.
  • You have the work-—You have the work.
  • He has the work—–They have the work.

Present Continuous: 

  • I am having a problem——We are having a problem.
  • You are having a problem——You are having a problem.
  • He is having a problem-——They are having a problem.

Present Perfect:

  • I have had a problem——We have had a problem.
  • You have had a problem——-You have had a problem.
  • He has had a problem—-They have had a problem.

Present Perfect continuous:

  • I have been having a problem——-We have been having a problem.
  • You have been having a problem——You have been having a problem.
  • He has been having a problem——They have been having a problem.

এভাবে Past ও Future Tense-এরও  চারটি করে  বিভিন্ন Tense গঠন করা যাবে।

Thanks for learning with me.

Rezaul Karim

Advance English learner, content writer and tech enthusiast.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *